হিন্দু নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ



হিন্দু নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ

 বাংলাদেশে প্রচলিত হিন্দু আইন দায়াভাগা পদ্ধতি অনুসারে কোন হিন্দু ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা গেলে তবে তার সম্পত্তি অগ্র অধিকারের  ( সপিণ্ড তালিকা অনুযায়ী বন্টিত হয় )  এখানে মূল নিয়ম হলো তালিকায় আগের অবস্থানের ব্যক্তিগণ বেঁচে থাকলে পরের অবস্থানের থাকা ব্যক্তিরা সম্পত্তি পাবে না  । 

ওয়ারিশগণের বর্ণনা  নিচে দেওয়া হলো : 

 ১ । নম্বরে বিধবা স্ত্রী  : নিঃসন্তান ব্যক্তির মৃত্যুর পরে তার স্ত্রী সবার আগে সম্পত্তি পাবে , তবে হিন্দু আইন অনুযায়ী এটি তার পূর্ণ মালিকানা নয় , একে  জীবনী  সত্ব বলে  ।  তবে বিশেষ প্রয়োজনে যেমন স্বামীর  শ্রাদ্ধ শান্তি , স্বামীর ঋণ পরিশোধ ও সম্পত্তির মঙ্গলের জন্য বিধবা স্ত্রী  স্বামীর সম্পত্তি বিক্রি করতে পারেন । 

বিধবা স্ত্রী মৃত্যুর পরে স্ত্রীর বাপের বাড়ির কেউ ঐ  সম্পত্তি পাবে না বরং তার  স্বামীর পরবর্তী জীবিত ওয়ারেশদের কাছে সম্পত্তির মালিকানা চলে যাবে । 

২ । নম্বরে পিতা ও  মাতা  : বিধবা স্ত্রী মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির সম্পত্তি তাহার পিতা জীবিত থাকলে তিনি মালিক হইবেন  । আবার পিতা জীবিত না থাকলে মাতা জীবিত থাকলে মাথা শুধুমাত্র জীবনী  সত্ব পাইবে । 

৩ । নম্বরে অন্যান্য ওয়ারিশগণ :  স্ত্রী  ,পিতা  , মাতা কেউ জীবিত না থাকলে  , 

সম্পত্তি ধারাবাহিকভাবে নিচে বর্ণিত ব্যক্তিরা পাইবে  । 


সহোদর ভাই ( সহোদার ভাই না থাকলে সৎ ভাই  ) সম্পত্তি পাইবে । 

 ভাই না থাকলে ভাইয়ের পুত্র  ভাইপো সম্পত্তি পাইবে । 

 ভাইয়ের পুত্র না থাকলে ভাইয়ের পুত্রের পুত্র  ,  ভাতিজার পুত্র সম্পত্তি পাইবে । 

তারপরে বোনের পুত্র সম্পত্তি পাইবে । 

তালিকার উপরের ধাপের ব্যক্তিরা বেঁচে থাকলে নিচের ধাপের ব্যক্তিরা সম্পত্তি পায় না । 

Post a Comment

Previous Post Next Post